দিন যত যাচ্ছে তথ্য প্রযুক্তি তত শক্তিশালী হচ্ছে। পূর্বে সিম উত্তোলনের সময় কোনো নিয়ম না থাকলেও বর্তমান সময়ে সিম উত্তোলন করতে হলে প্রয়োজন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। এখন কথা হচ্ছে একটি NID কার্ড দিয়ে কতটি সিম ইতিমধ্যে তুলা হয়েছে সেটা জানার কি কোনো উপায় আছে ? হ্যা, অবশ্যই আছে।
আজকে আলোচনা করব কিভাবে চেক করবেন আপনার NID কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে।একটি জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে কয়টি সিমকার্ড নিবন্ধিত হয়েছে কোনো চার্জ ছাড়াই তা ঘরে বসে জানা যাবে। নিরাপত্তার জন্য ঝামেলা এড়াতে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন রয়েছে তা সহজেই জেনে নিতে পারেন।
সিম রেজিস্ট্রেশন চেক করার উপায় ............... :
ধাপ - ০১ : প্রথমে যে কোনো মোবাইল থেকে কল অপশনে গিয়ে *১৬০০১# লিখে ডায়াল করুন।ধাপ - ০২ : ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লেখার জন্য অপশন আসবে। তখন এনআইডির শেষ চারটি সংখ্যা চাপুন।
আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি আপনার আইডি কার্ড দিয়ে কতটি সিম তোলা হয়েছে তা যাচাই করে নিতে পারবেন। NID তে নিবন্ধিত কোনো সিম আপনার না হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে যোগাযোগ করে তা বন্ধ করে দিন।
এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।





0 Comments
post a comment