ঈদ মোবারক স্ট্যাটাস পোস্টে আপনাদের জানাই টুকি আনলিমিটেড সাইটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বছর ঘুরে আবারও আমাদের মাঝে এসেছে খুশির দিন “ঈদ”। মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসব হলো ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আযহা। এই বিশেষ দিনগুলোকে কেন্দ্র করে পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই ব্যস্ত হয়ে পড়ে।
আপনি হয়তো ভাবছেন আপনার প্রিয় মানুষদের কিভাবে ঈদের শুভেচ্ছা জানাবেন? তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। এখানে বাছাই করা সুন্দর সুন্দর ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের শুভেচ্ছা বার্তা এবং ঈদ মোবারক এসএমএস শেয়ার করা হয়েছে। যেকোনো স্ট্যাটাসের উপর ক্লিক করলেই সেটি অটোমেটিক কপি হয়ে যাবে।
এলো আজ খুশির দিন,
আজ কিন্তু ঈদের দিন,
গরিব লোকের খোঁজ নিন,
আর ঈদের শুভেচ্ছা নিন,
“ঈদ মোবারক”
এলো আজ ঈদ,
মুছে যাক ক্লান্তি, মুছে যাক জরা,
পূর্ণতায় ভরে উঠুক এই ধরা,
“ঈদ মোবারক”
মেঘলা আকাশ, মেঘলা দিন,
ঈদের বাকি এক দিন,
আসবে সবার খুশির দিন,
কাপড়চোপড় কিনে নিন,
গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
ঈদ মানে আনন্দ,
ঈদ মানে খুশি,
ঈদ মানে ভালোবাসা আরও বেশি বেশি,
“ঈদ মোবারক”
ঈদ এলো, বৃষ্টি এলো,
খুশির দ্বার মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,
বৃষ্টি হলো অপরূপ,
তুমি আমার আপনজন,
তাই তোমায় জানাই নিমন্ত্রণ।
“ঈদ মোবারক”
ভোর হলো দোর খোল,
চোখ মেলে দেখরে,
রোজা শেষ, রোজা শেষ,
ঈদ চলে এল রে,
নতুন জামা পড়ব রে,
হাসিখুশি থাকব রে,
ঈদ চলে এল সবার দুয়ারে।
“ঈদ মোবারক”
কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনাহীন হয়,
তবে ঈদের দিন সব প্রাণ খুলে বলা যায়,
এসো প্রাণ খুলে আজ সবাই বলি,
ঈদ মোবারক বন্ধু।
ঈদের আমেজ চলছে বেজায়,
বেড়েছে প্রিয়জনের আনাগোনা,
আমার বাসায় তোমার আমন্ত্রণ,
করো না যে মানা।
৩০ দিনের কঠোর সাধনা,
পূর্ণ হলো আজ,
ঈদের খুশিতে ভরে গেছে আঙিনা,
পূর্ণ হলো কোটি কোটি মুসলিমের সুখ।
নীল আকাশে ঈদের চাঁদ,
ঈদের আগে চাঁদনী রাত,
ঈদ হলো খুশির দিন,
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন,
ঈদের দিনটা তোমার হোক রঙিন।
ঈদ মোবারক।
আমার আকাশে আজ ঈদের চাঁদ,
ও পরওয়ালা, তোমার অশেষ রহমতের জন্য তোমায় ধন্যবাদ।
কাল ঈদ-উল-আযহা,
সাজবে তুমি,
মেহেদি দিয়ে রাঙাবে তোমার হাত,
এই খুশির সময়টুকু,
কাটুক তোমার বারোমাস।
ঈদ মোবারক।
ঈদের খুশি ভাগ না করলে হয় কি তা পূর্ণ,
তুমি ছাড়া আমার ঈদ যেন লাগে অপূর্ণ।
ঈদ মোবারক।
চিঠি দিয়ে নয়,
ফুল দিয়ে নয়,
কার্ড দিয়ে নয়,
কল দিয়ে নয়,
মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে,
জানাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
আজ দুঃখ ভোলার দিন,
আজ মন হবে যে রঙিন,
আজ প্রাণ খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সীমাহীন,
তার একটাই কারণ,
আজ যে ঈদের দিন।
ঈদ মোবারক!
বরকতময় চাঁদনী এই রাত,
সবার জীবনে এনে হায়াত,
এসো সবাই ও মুমিন ভাই,
আনন্দে ভরা কাটাই এই রাত,
সবার জন্য আজকে সবাই,
দুহাত তুলে করি মোনাজাত।
Eid Mubarak।
চেয়ে দেখো নীল আকাশ,
চাঁদ উঠেছে ঈদের চাঁদ,
খুশির বার্তা নিয়ে,
সেই খুশিতে মোদের বাড়ি,
দাওয়াত দিলাম আসিতে।
ঈদ মানে ভুলে যাই সব,
ঈদ মানে সবার মাঝে থাকবে,
আনন্দের কলরব।
বৃষ্টি আসবে,
আর বাড়ির ছাদ ভিজবে না এমন কি হয়?
চাঁদ উঠবে,
জোছনা থাকবে,
বাগানে ফুল ফুটবে,
আর তুমি সুবাস পাবে,
আর ঈদ আসবে,
তুমি দাওয়াত পাবে,
আর অবশ্যই ঈদের দিন আসবে।
ঈদ মোবারক।
রং লেগেছে মনে, মধুর এই ক্ষণে,
তোমায় আমি রাঙিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারক।
ঈদের চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে,
আসবে কিনা বাড়িতে?
দেবো হাঁড়িতে খানা।
আসতে যদি নাও পারো,
ঈদের দাওয়াত গ্রহণ করো।
ঈদ মোবারক।
ঈদ এলো, বৃষ্টি এলো,
খুশির দ্বার মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,
বৃষ্টি হলো অপরূপ,
তুমি আমার আপনজন,
তাই তোমায় জানাই নিমন্ত্রণ।
ঈদ মোবারক।
রংধনু আসে রঙের টানে,
সুবাস আসে ফুলের টানে,
বন্ধু আসে বন্ধুত্বের টানে,
মন চলে যায় মনের টানে,
ঈদ আসে খুশির টানে।
ঈদ মোবারক।
আকাশে দেখো ঈদের চাঁদ,
বাঁকা চাঁদের হাসি,
চাঁদের চেয়েও সুন্দর তুমি,
তাইতো এত ভালোবাসি।
ঈদ মোবারক।
আশা করি, উপরোক্ত ঈদ মোবারক স্ট্যাটাসগুলো আপনার ভালো লেগেছে। প্রিয় মানুষদের সাথে শেয়ার করে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলুন। এরকম নিত্যনতুন স্ট্যাটাস ও শুভেচ্ছা বার্তা পেতে আমাদের সাথেই থাকুন।

0 Comments
post a comment