ব্লগার Favicon Icon তৈরি ও সেটআপ করার নিয়ম
একটি প্রফেশনাল ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই একটি সুন্দর Favicon Icon ব্যবহার করা প্রয়োজন। ফেভিকন হলো ছোট একটি আইকন বা প্রতীক, যা ব্রাউজারের ট্যাবে ওয়েবসাইটের নামের পাশে দেখা যায়। এছাড়াও এটি বুকমার্ক ও ব্রাউজার হিস্টোরিতেও প্রদর্শিত হয়।
ফেভিকন একটি ওয়েবসাইটের ব্র্যান্ডিংকে আরও আকর্ষণীয় ও প্রফেশনাল করে তোলে। বর্তমানে SVG, ICO এবং PNG ফরম্যাটে ফেভিকন ব্যবহার করা হয়। তবে PNG ফরম্যাট সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ এটি সহজে ব্যবহারযোগ্য এবং ফাইল সাইজ ছোট হয়।
▣ Favicon Icon কি?
- ব্রাউজার ট্যাবে ওয়েবসাইটের পাশে দেখানো ছোট আইকন
- ওয়েবসাইটকে প্রফেশনাল দেখায়
- ব্র্যান্ডিং তৈরি করতে সাহায্য করে
- ব্যবহারকারীরা সহজে সাইট চিনতে পারে
▣ Recommended Favicon Size
| সাইজ | ব্যবহার |
|---|---|
| 16×16 px | Browser Tab |
| 32×32 px | Bookmark |
| 64×64 px | High Resolution Display |
▣ ব্লগের জন্য Favicon Icon তৈরি করার নিয়ম
ধাপ – ১ : Imagic tools ওয়েবসাইটে প্রবেশ করুন
প্রথমে নিচের ওয়েবসাইটে প্রবেশ করুন।
ধাপ – ২ : ছবি আপলোড করুন
এবার Choose File অপশনে ক্লিক করে যেই ছবিটিকে Favicon বানাতে চান সেটি নির্বাচন করুন। তারপর সাইজ অনুযায়ী Download বাটনে ক্লিক করে ডাউনলোড করুন।
▣ Blogger ব্লগে Favicon সেটআপ করার নিয়ম
ধাপ – ১ : Blogger Dashboard এ যান
প্রথমে আপনার Blogger Account এ লগইন করুন এবং Settings অপশনে ক্লিক করুন।
ধাপ – ২ : Favicon অপশন খুঁজুন
ব্লগার Settings থেকে Basic অপশনের নিচের দিকে Favicon নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর নতুন একটি উইন্ডো ওপেন হবে। সেখানে আপনার তৈরি করা Favicon ছবিটি আপলোড করুন।
ধাপ – ৩ : Save করুন
ছবি আপলোড সম্পন্ন হলে Save বাটনে ক্লিক করে সেটিংস সেভ করে নিন।
▣ গুরুত্বপূর্ণ পরামর্শ
- Favicon সবসময় Square Image ব্যবহার করুন
- PNG Format ব্যবহার করলে ভালো ফল পাবেন
- অতিরিক্ত বড় ছবি ব্যবহার করবেন না
- Simple এবং Clean Design রাখুন
▣ সর্বশেষ
আশা করি পুরো বিষয়টি সহজভাবে বুঝতে পেরেছেন। এভাবে খুব সহজেই আপনি আপনার Blogger ব্লগের জন্য একটি সুন্দর Favicon তৈরি ও সেটআপ করতে পারবেন। ব্লগিং সম্পর্কিত নতুন নতুন টিপস ও ট্রিকস জানতে নিয়মিত আমাদের সাইট ভিজিট করুন।

0 Comments
post a comment