নগদ একাউন্ট পিন ভুলে গেলে করণীয় কি? পিন পরিবর্তন ও রিসেট করার নিয়ম ২০২৬


নগদ একাউন্ট পিন পরিবর্তন ও রিসেট করার নিয়ম

জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা নগদ ব্যবহার করার সময় অনেকেই পিন ভুলে যাওয়ার সমস্যায় পড়েন। বিশেষ করে পরপর ৩ বার ভুল পিন দিলে নিরাপত্তাজনিত কারণে একাউন্ট সাময়িকভাবে লক হয়ে যায়। তাই আতঙ্কিত না হয়ে সঠিক নিয়ম অনুসরণ করে সহজেই নগদ একাউন্টের পিন রিসেট করা যায়।

নগদ একাউন্ট পিন পরিবর্তন ও রিসেট করার নিয়ম

🔐 গুরুত্বপূর্ণ সতর্কতা : পরপর ৩ বার ভুল পিন প্রবেশ করালে আপনার নগদ একাউন্ট লক হয়ে যেতে পারে। তাই নিশ্চিত না হয়ে বারবার পিন দেওয়ার চেষ্টা করবেন না।

নগদ একাউন্ট পিন ভুলে গেলে করণীয় ঃ

পুরাতন পিন চেষ্টা

যদি কিছুটা মনে থাকে তাহলে সর্বোচ্চ ২ বার চেষ্টা করুন।

পিন রিসেট

*167*8# ডায়াল করে নতুন পিন সেট করতে পারবেন।

নগদ অ্যাপ

Forgot Pin অপশন ব্যবহার করে সহজেই পিন রিসেট করা যায়।

কাস্টমার কেয়ার

১৬১৬৭ নম্বরে কল করে সহায়তা নিতে পারবেন।

ধাপে ধাপে নগদ পিন রিসেট করার নিয়ম ঃ

ধাপ ১ : পুরাতন পিন দিয়ে চেষ্টা করুন

আপনার যতটুকু মনে আছে সেই অনুযায়ী সর্বোচ্চ দুইবার পিন দিয়ে লগইন করার চেষ্টা করতে পারেন।

⚠️ তৃতীয়বার ভুল পিন দিলে একাউন্ট লক হয়ে যেতে পারে।
ধাপ ২ : *167# ডায়াল করুন

নগদ একাউন্ট নাম্বার থেকে *167# ডায়াল করুন। তারপর অপশন 8 (Reset Pin) সিলেক্ট করে পরবর্তী ধাপের অপশন 01 (Forgot Pin) অপশন সিলেক্ট করুন

ধাপ ৩ : প্রয়োজনীয় তথ্য দিন

এখন আপনার ভোটার আইডি কার্ড নাম্বার লিখুন এবং সর্বশেষ লেনদেনের পরিমাণ প্রদান করুন। সব তথ্য সঠিক হলে আপনার মোবাইলে একটি Confirmation Message পাঠানো হবে।

ধাপ ৪ : নতুন পিন সেট করুন

Confirmation Message পাওয়ার পর *167# ডায়াল করে নতুন ৪ ডিজিটের পিন সেট করুন।

নগদ অ্যাপ দিয়ে পিন রিসেট করার নিয়ম ঃ

১. নগদ অ্যাপ ওপেন করুন

প্রথমে আপনার মোবাইলে Nagad App চালু করুন।

২. Forgot Pin বাটনে ক্লিক করুন

লগইন পেজে থাকা Forgot Pin অপশন নির্বাচন করুন।

৩. OTP Verification করুন

OTP এর জন্য কল দিন এবং পাওয়া OTP ব্যবহার করে Verification সম্পন্ন করুন।

৪. নতুন পিন সেট করুন

এখন নিজের পছন্দমতো নতুন ৪ ডিজিটের পিন সেট করুন।

কাস্টমার কেয়ারে কল করে পিন রিসেট ঃ

নগদ একাউন্ট নাম্বার থেকে ১৬১৬৭ নম্বরে কল করুন এবং কাস্টমার এজেন্টের সাথে কথা বলুন। এজেন্ট আপনাকে ভোটার আইডি কার্ড নাম্বার, সর্বশেষ লেনদেনের তথ্য ও একাউন্ট ব্যালেন্স সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। সঠিক তথ্য প্রদান করলে OTP পাঠানো হবে এবং সেটি ব্যবহার করে নতুন পিন সেট করতে পারবেন।

সাধারণ প্রশ্ন ঃ

নগদ পিন ভুলে গেলে কি একাউন্ট বন্ধ হয়ে যায়?
না। সাময়িকভাবে লক হতে পারে, তবে পুনরায় পিন রিসেট করে ব্যবহার করা যাবে।
কতবার ভুল পিন দিলে একাউন্ট লক হয়?
পরপর ৩ বার ভুল পিন দিলে একাউন্ট সাময়িকভাবে লক হয়ে যেতে পারে।
ঘরে বসে কি পিন রিসেট করা যায়?
হ্যাঁ। USSD কোড অথবা Nagad App ব্যবহার করে ঘরে বসেই পিন রিসেট করা যায়।

মনে রাখবেন ঃ

নগদ একাউন্ট পিন ভুলে গেলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। উপরের নিয়মগুলো অনুসরণ করলে খুব সহজেই নতুন পিন সেট করে পুনরায় একাউন্ট ব্যবহার করতে পারবেন।


Post a Comment

0 Comments


×