প্রিলিমিনারি টু মাস্টার্স ‘অ্যাকাউন্টিং’ বিষয়ের তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স (Accounting) কোর্সটি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স। যারা ডিগ্রী BBS বিভাগে পড়াশোনা শেষ করে মাস্টার্সে ভর্তি হতে চান, তাদের জন্য এই কোর্সটি সম্পন্ন করা প্রয়োজন হয়।
এই কোর্সে মোট ৮টি মূল বিষয় রয়েছে। এছাড়াও Term Paper/Presentation এবং Viva-Voce অন্তর্ভুক্ত থাকে, যা শিক্ষার্থীদের মূল্যায়নের গুরুত্বপূর্ণ অংশ। অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার আগে বিষয় কোড, ইংরেজি নাম এবং বাংলা নাম জানতে চান। তাই নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (২০১৬-১০১৭) সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ তালিকা সুন্দরভাবে উপস্থাপন করা হলো।
প্রিলিমিনারি টু মাস্টার্স (অ্যাকাউন্টিং) বিষয় তালিকা :
| বিষয় কোড | বিষয় নাম |
|---|---|
| 412501 |
Accounting for Public & NGO
পাবলিক সেক্টর ও এনজিও’র অ্যাকাউন্টিং
|
| 412503 |
Management Accounting
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান
|
| 412505 |
Business Finance
ব্যবসায় অর্থায়ন
|
| 412507 |
Business Statistics
ব্যবসায় পরিসংখ্যান
|
| 412509 |
Mathematics for Business Decision
ব্যবসায়িক সিদ্ধান্তের গণিত
|
| 412511 |
Computer & Information Technology (Accounting)
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
|
| 412513 |
Corporate Law & Practices
কর্পোরেট আইন ও অনুশীলন
|
|
412301 অথবা 412217 |
Principles of Marketing
অথবা Managerial Economics মার্কেটিং নীতিমালা অথবা ব্যবস্থাপনাগত অর্থনীতি
|
| মূল্যায়ন ও ব্যবহারিক অংশ | |
| 412514 |
Term Paper
টার্ম পেপার
|
| 412516 |
Viva-Voce
ভাইভা
|
প্রিলিমিনারি টু মাস্টার্স (অ্যাকাউন্টিং) PDF
প্রিলিমিনারি টু মাস্টার্স (অ্যাকাউন্টিং) এর সম্পূর্ণ সিলেবাস, বিষয় তালিকা এবং PDF ফাইল সংগ্রহ করতে নিচের বাটনে ক্লিক করুন। PDF ফাইলে সকল বিষয় কোড, সিলেবাস এবং গুরুত্বপূর্ণ তথ্য একসাথে পাওয়া যাবে।
কোর্স সম্পর্কে বিস্তারিত :
প্রিলিমিনারি টু মাস্টার্স (অ্যাকাউন্টিং) কোর্সে মূলত হিসাববিজ্ঞান, ব্যবসায় অর্থায়ন, পরিসংখ্যান, কর্পোরেট আইন এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত বিষয় পড়ানো হয়। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকিং, কর্পোরেট সেক্টর, অডিট, হিসাবরক্ষণ এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারেন।
কেন এই বিষয় তালিকা গুরুত্বপূর্ণ?
অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার পর সঠিক বিষয় তালিকা খুঁজে পান না। ফলে বই কেনা, নোট সংগ্রহ, সিলেবাস বোঝা কিংবা পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যায় পড়েন। এই তালিকার মাধ্যমে খুব সহজেই প্রতিটি বিষয়ের কোড ও নাম জানা যাবে। বিশেষ করে যারা নতুন ভর্তি হয়েছেন অথবা প্রাইভেটভাবে প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সে অধ্যয়ন করছেন, তাদের জন্য এটি অনেক বেশি সহায়ক হবে।
গুরুত্বপূর্ণ সতর্কতা ঃ
- জাতীয় বিশ্ববিদ্যালয় সময় অনুযায়ী সিলেবাস পরিবর্তন করতে পারে
- কলেজভেদে কিছু তথ্য ভিন্ন হতে পারে
- ভর্তি বা পরীক্ষার আগে অফিসিয়াল নোটিশ অবশ্যই দেখে নিন
- PDF বা সিলেবাস সংগ্রহের সময় সর্বশেষ আপডেট নিশ্চিত করুন
শেষ কথা ঃ
প্রিলিমিনারি টু মাস্টার্স (অ্যাকাউন্টিং) কোর্সে ভর্তি হওয়ার আগে বিষয় তালিকা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বই সংগ্রহ, ক্লাস প্রস্তুতি এবং পরীক্ষার পরিকল্পনা করা অনেক সহজ হয়ে যায়।উপরের তালিকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের (২০১৬-২০১৭) সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য দ্রুত তথ্য খুঁজে পেতে সহায়ক হবে।


0 Comments
post a comment