ডিগ্রি উপবৃত্তির অনলাইনে আবেদন করার নিয়ম ২০২৬
ডিগ্রী উপবৃত্তি ২০২৬ এর নোটিশ ১৩ মে ২০২৬ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত এই উপবৃত্তির জন্য শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে আগামী ১৭ মে ২০২৬, যা চলবে ১৪ জুন ২০২৬ পর্যন্ত।
▣ গুরুত্বপূর্ণ তথ্য
| বিষয় | তথ্য |
|---|---|
| নোটিশ প্রকাশ | ১৩ মে ২০২৬ইং |
| আবেদন সময় | ১৭ মে - ১৪ জুন ২০২৬ |
| যোগ্যতা | ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) |
| উপবৃত্তির পরিমাণ | ৫,০০০ টাকা |
| ওয়েবসাইট | estipend.pmeat.gov.bd |
▣ আবেদন করতে যা যা লাগবে
শিক্ষাগত তথ্য
- এইচএসসি রোল
- এইচএসসি রেজিস্ট্রেশন
- ডিগ্রি রেজিস্ট্রেশন নম্বর
ব্যক্তিগত তথ্য
- শিক্ষার্থীর NID / জন্মনিবন্ধন
- অভিভাবকের NID
- মোবাইল নম্বর
ছবি ও ব্যাংকিং
- ৩০০×৩০০ ছবি
- বিকাশ / নগদ / রকেট
- ব্যাংক অ্যাকাউন্ট
▣ অনলাইনে আবেদন করার ধাপসমূহ
প্রথমে estipend.pmeat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
এইচএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর, ডিগ্রি রেজিস্ট্রেশন এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করুন।
এইচএসসি ও ডিগ্রির তথ্য, ব্যক্তিগত তথ্য, পারিবারিক তথ্য এবং মোবাইল ব্যাংকিং নম্বর দিন। এরপর ৩০০×৩০০ সাইজের ছবি আপলোড করুন।
সব তথ্য পুনরায় যাচাই করে “উপবৃত্তির জন্য আবেদন করুন” অপশনে ক্লিক করুন। এরপর সতর্কবার্তায় “হ্যাঁ” নির্বাচন করুন।
▣ প্রয়োজনীয় শর্তাবলী
- অভিভাবকের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে
- সিটি কর্পোরেশনে জমির পরিমাণ ০.০৫ শতাংশের কম
- পৌরসভায় ০.২০ শতাংশের কম
- অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম
▣ গুরুত্বপূর্ণ সতর্কতা
- একবার আবেদন সাবমিট করলে পুনরায় এডিট করা যায় না
- মোবাইল ব্যাংকিং নম্বর সতর্কতার সাথে দিন
- NU Server Error আসলে পরে আবার চেষ্টা করুন
▣ নোটিশ ডাউনলোড
▣ সাধারণ জিজ্ঞাসা (FAQs)
উপবৃত্তির জন্য কারা আবেদন করতে পারবে?
অনার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে?
আবেদন করার পর কি কলেজে কাগজ জমা দিতে হবে?
প্রাইভেট ডিগ্রি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে?
ভুল মোবাইল ব্যাংকিং নম্বর দিলে কী হবে?
▣ শেষ কথা
ডিগ্রি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য, উপবৃত্তি আপডেট, রেজাল্ট, রুটিন ও শিক্ষামূলক খবর সবার আগে সহজভাবে জানতে নিচের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয়ে নিন।
📘 Facebook Page 👥 Facebook Group

2 Comments
Hsc 2.25 ami degree upobiti apply korte parci na keno 3.0 likha dekhay Apply korte na ki hsc 3.00 lagbei
ReplyDeleteভর্তি হওয়ার সময় ১২০০০০ দিয়েছি এখন এই টাকার পরিমাণ টা কম করার কোনো সুযোগ আছে কী??
ReplyDeletepost a comment