ডিগ্রি উপবৃত্তি নোটিশ প্রকাশ ২০২৬। ডিগ্রি উপবৃত্তি আবেদন করার নিয়ম। ডিগ্রী উপবৃত্তি ২০২৬ - degree upobritti 2026


ডিগ্রি উপবৃত্তির অনলাইনে আবেদন করার নিয়ম ২০২৬

ডিগ্রী উপবৃত্তি ২০২৬ এর নোটিশ ১৩ মে ২০২৬ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত এই উপবৃত্তির জন্য শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে আগামী ১৭ মে ২০২৬, যা চলবে ১৪ জুন ২০২৬ পর্যন্ত।

ডিগ্রি উপবৃত্তি আবেদন করার নিয়ম ২০২৬

▣ গুরুত্বপূর্ণ তথ্য

বিষয় তথ্য
নোটিশ প্রকাশ ১৩ মে ২০২৬ইং
আবেদন সময় ১৭ মে - ১৪ জুন ২০২৬
যোগ্যতা ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪)
উপবৃত্তির পরিমাণ ৫,০০০ টাকা
ওয়েবসাইট estipend.pmeat.gov.bd

▣ আবেদন করতে যা যা লাগবে

শিক্ষাগত তথ্য

  • এইচএসসি রোল
  • এইচএসসি রেজিস্ট্রেশন
  • ডিগ্রি রেজিস্ট্রেশন নম্বর

ব্যক্তিগত তথ্য

  • শিক্ষার্থীর NID / জন্মনিবন্ধন
  • অভিভাবকের NID
  • মোবাইল নম্বর

ছবি ও ব্যাংকিং

  • ৩০০×৩০০ ছবি
  • বিকাশ / নগদ / রকেট
  • ব্যাংক অ্যাকাউন্ট

▣ অনলাইনে আবেদন করার ধাপসমূহ

ধাপ ১ : ওয়েবসাইটে প্রবেশ

প্রথমে estipend.pmeat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২ : নিবন্ধন সম্পন্ন করুন

এইচএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর, ডিগ্রি রেজিস্ট্রেশন এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করুন।

ধাপ ৩ : পাসওয়ার্ড সেট করুন

৬ সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করুন এবং তা সংরক্ষণ করে রাখুন।

ধাপ ৪ : লগইন করুন

রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর ড্যাশবোর্ড দেখতে পাবেন।

ধাপ ৫ : আবেদন অপশনে ক্লিক করুন

ড্যাশবোর্ড থেকে “আবেদন করুন” অপশনে ক্লিক করুন।

ধাপ ৬ : তথ্য পূরণ ও ছবি আপলোড

এইচএসসি ও ডিগ্রির তথ্য, ব্যক্তিগত তথ্য, পারিবারিক তথ্য এবং মোবাইল ব্যাংকিং নম্বর দিন। এরপর ৩০০×৩০০ সাইজের ছবি আপলোড করুন।

ধাপ ৭ : আবেদন সাবমিট

সব তথ্য পুনরায় যাচাই করে “উপবৃত্তির জন্য আবেদন করুন” অপশনে ক্লিক করুন। এরপর সতর্কবার্তায় “হ্যাঁ” নির্বাচন করুন।

▣ প্রয়োজনীয় শর্তাবলী

  • অভিভাবকের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে
  • সিটি কর্পোরেশনে জমির পরিমাণ ০.০৫ শতাংশের কম
  • পৌরসভায় ০.২০ শতাংশের কম
  • অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম

▣ গুরুত্বপূর্ণ সতর্কতা

  • একবার আবেদন সাবমিট করলে পুনরায় এডিট করা যায় না
  • মোবাইল ব্যাংকিং নম্বর সতর্কতার সাথে দিন
  • NU Server Error আসলে পরে আবার চেষ্টা করুন

▣ নোটিশ ডাউনলোড

ডিগ্রি উপবৃত্তি নোটিশ ২০২৬

ডিগ্রি উপবৃত্তি নোটিশ প্রকাশ ২০২৬

▣ সাধারণ জিজ্ঞাসা (FAQs)

উপবৃত্তির জন্য কারা আবেদন করতে পারবে?
শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
অনার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে?
না, এই উপবৃত্তি শুধুমাত্র ডিগ্রি শিক্ষার্থীদের জন্য।
আবেদন করার পর কি কলেজে কাগজ জমা দিতে হবে?
সাধারণত প্রয়োজন হয় না। তবে কলেজ চাইলে জমা দিতে হবে।
প্রাইভেট ডিগ্রি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে?
না, শুধুমাত্র নিয়মিত ডিগ্রি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
ভুল মোবাইল ব্যাংকিং নম্বর দিলে কী হবে?
ভুল নম্বর দিলে উপবৃত্তির টাকা পেতে সমস্যা হবে। তাই নম্বর শতভাগ সঠিক দিতে হবে।

▣ শেষ কথা

ডিগ্রি উপবৃত্তির আবেদন করার সময় সকল তথ্য সতর্কতার সাথে পূরণ করবেন। বিশেষ করে মোবাইল ব্যাংকিং নম্বর এবং ব্যক্তিগত তথ্য শতভাগ সঠিক দিতে হবে। আবেদন সম্পন্ন করার আগে অবশ্যই সব তথ্য পুনরায় যাচাই করে নিবেন।
📢 প্রমোট

ডিগ্রি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য, উপবৃত্তি আপডেট, রেজাল্ট, রুটিন ও শিক্ষামূলক খবর সবার আগে সহজভাবে জানতে নিচের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয়ে নিন।

📘 Facebook Page 👥 Facebook Group
এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।

Post a Comment

0 Comments


×