⚠️ গুরুত্বপূর্ণ নোট : বর্তমানে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে হবে।
মোবাইল ফোন থেকে এই লিংকে প্রবেশ করলে কাজ করে না।
বর্তমানে অনেক ভোটার জানেন না - তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (Smart Card) তৈরি হয়েছে কিনা, অথবা তৈরি হয়ে থাকলে সেটি কোথা থেকে সংগ্রহ করতে হবে। এই আর্টিকেলে শুধুমাত্র স্মার্ট কার্ড স্ট্যাটাস অনলাইনে চেক করার সম্পূর্ণ ও সঠিক পদ্ধতি ধাপে ধাপে দেখানো হয়েছে, যেন যে কেউ খুব সহজেই নিজে নিজে যাচাই করতে পারেন।
📌 কী জানা যাবে স্ট্যাটাস চেক করলে ?
- স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা
- তৈরি হয়ে থাকলে কোথা থেকে সংগ্রহ করবেন
- জাতীয় পরিচয়পত্রে কোনো সমস্যা আছে কিনা
ধাপ - ০১ : উপরের বাটনে ক্লিক করার পর ওয়েবসাইটে প্রবেশ করে - নিম্নের তথ্যগুলা সঠিকভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।
- জাতীয় পরিচয়পত্রের ১০ সংখ্যার নম্বর অথবা ফরম নম্বর
- জন্ম তারিখ
- ক্যাপচা কোড
ধাপ - ০২ : সাবমিট করার সাথে সাথেই আপনার স্মার্ট কার্ডের বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে দেখাবে।
| স্ট্যাটাস | এর অর্থ |
|---|---|
| Complete ✔ | আপনি ইতোমধ্যে স্মার্ট কার্ড সংগ্রহ করেছেন |
| Ready | কার্ড তৈরি হয়েছে, নির্দিষ্ট স্থান থেকে সংগ্রহ করতে হবে |
| Photo Problem ❌ | জাতীয় পরিচয়পত্রের ছবিতে সমস্যা রয়েছে |
✅ সর্বশেষ : উপরের ধাপগুলো অনুসরণ করলে খুব সহজেই আপনি আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা এবং কোথা থেকে সংগ্রহ করবেন - এই তথ্যগুলো অনলাইনে যাচাই করতে পারবেন।
এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।





0 Comments
post a comment