নির্বাচন আসলে’ই কিছু মানুষ হাতে হাতে টাকা কিংবা বিভিন্ন উপহার নিয়ে ভোটারদের দরজায় দরজায় ঘোরে। উদ্দেশ্য একটা’ই - ভোট কেনা। অনেকেই তখন মনে করেন, “ভোট তো এমনিতে’ই দেবো, টাকা নিলে ক্ষতি কী?” কিন্তু বাস্তবতা হলো, এই ছোট সিদ্ধান্ত’ই ভবিষ্যতের জন্য বড় সর্বনাশ ডেকে আনে।
একটি ভোটের প্রকৃত মূল্য ঃ
একটি ভোটের প্রকৃত মূল্য কখনো’ই ৫০০ বা ১০০০ টাকায় মাপা যায় না। একটি ভোট মানে আগামী পাঁচ বছরের জন্য এলাকার উন্নয়ন, রাস্তা, স্কুল, হাসপাতাল, চাকরি ও নিরাপত্তার সিদ্ধান্ত। আপনি যখন অল্প টাকার বিনিময়ে আপনার ভোট বিক্রি করেন, তখন আসলে নিজের ও নিজের সন্তানের ভবিষ্যৎ বিক্রি করে দেন।
ভোট বিক্রির ভয়াবহ বাস্তবতা ঃ
৫০০ টাকা আজ হাতে এলো, কাল’ই শেষ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি এই টাকায় আপনার ভোট কিনল, সে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা লুট করার সুযোগ পাবে। সে জানে, আপনাকে উন্নয়ন দিয়ে খুশি করতে হবে না; পরের নির্বাচনের আগে আবার কিছু টাকা দিলেই হবে। এ কারণেই টাকা নেওয়ার পর আপনি আর তার কাছে গুরুত্বপূর্ণ থাকেন না।
| ভোট বিক্রি করলে | ভোট না বিক্রি করলে |
|---|---|
| দুর্নীতিবাজ নেতা নির্বাচিত হয় | সৎ ও যোগ্য নেতা এগিয়ে আসে |
| উন্নয়ন বাধাগ্রস্ত হয় | এলাকার উন্নয়ন হয় |
| জনগণের কণ্ঠ দুর্বল হয় | জনগণের শক্তি বাড়ে |
| সমস্যা বাড়ে | সমাধানের পথ তৈরি হয় |
কারা লাভবান হয় ?
ভোট কেনার রাজনীতি এমন এক ব্যবস্থা তৈরি করে যেখানে সৎ ও যোগ্য মানুষ পিছিয়ে পড়ে। যাদের কাছে কালো টাকা আছে, তারাই এগিয়ে যায়। ফলে সংসদ, উপজেলা বা ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন লোক বসে, যাদের মূল লক্ষ্য জনগণের সেবা নয়, বরং নিজের সম্পদ বাড়ানো।
এর ফল ভোগ করে কে ?
এর ফল ভোগ করে সাধারণ মানুষ। রাস্তাঘাট ভাঙা থাকে, হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না, স্কুলে শিক্ষক সংকট দেখা দেয়, তরুণরা চাকরি পায় না। এসব সমস্যার মূল শেকড় অনেক সময় গিয়ে ঠেকে ভোট কেনার সংস্কৃতিতে।
আইনের দৃষ্টিতে ঃ
বাংলাদেশ নির্বাচন কমিশন অনুযায়ী ভোট কেনা ও বেচা দুটোই অপরাধ। অর্থাৎ টাকা নিয়ে ভোট দেওয়া শুধু নৈতিকভাবে ভুল নয়, আইনের দৃষ্টিতেও শাস্তিযোগ্য।
ভোট না বিক্রি করলে কী হয় ?
ভোট না বিক্রি করলে সৎ প্রার্থীরা সাহস পায়। ভালো মানুষ রাজনীতিতে আসতে চায়। নেতা জানে - মানুষ টাকা নয়, কাজ চায়। তখন রাস্তা বানাতে হয়, স্কুলে শিক্ষক দিতে হয়, হাসপাতালের সেবা বাড়াতে হয়। কারণ মানুষকে আর ৫০০ টাকা দিয়ে কিনে নেওয়া যাবে না।


0 Comments
post a comment