প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা লেখার নিয়ম | Word DOCX ফাইল ডাউনলোড


প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা লেখার নিয়ম | Word DOCX ফাইল ডাউনলোড

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি আবেদন করার সময় শিক্ষার্থীদের অঙ্গীকারনামা (Undertaking Form) জমা দিতে হয়। এটি প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি আবেদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। অনেক শিক্ষার্থী বুঝতে পারেন না অঙ্গীকারনামা কীভাবে লিখতে হয়, কোথায় কি তথ্য দিতে হয় কিংবা কিভাবে Word DOCX বা PDF ফাইল ব্যবহার করতে হবে। 

অঙ্গীকারনামা লেখার নিয়ম ও Word DOCX ফাইল

তাই আজকের এই আর্টিকেলে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা লেখার সম্পূর্ণ নিয়ম, প্রয়োজনীয় তথ্য এবং Word DOCX ফাইল ব্যবহারের বিস্তারিত নির্দেশনা তুলে ধরা হলো।

গুরুত্বপূর্ণ : অঙ্গীকারনামায় ভুল তথ্য প্রদান করলে ভর্তি বাতিলসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তাই সকল তথ্য শতভাগ সঠিকভাবে পূরণ করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি আবেদনের জন্য প্রয়োজনীয় অঙ্গীকারনামার Word DOCX ফাইল ডাউনলোড এবং সঠিকভাবে পূরণের নিয়ম এখানে দেওয়া হয়েছে।

▣ অঙ্গীকারনামা কি?

অঙ্গীকারনামা হলো এমন একটি লিখিত ঘোষণা, যেখানে আবেদনকারী নিজের তথ্যের সত্যতা নিশ্চিত করে এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি প্রদান করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি আবেদনে এই ফরমের মাধ্যমে শিক্ষার্থী নিশ্চিত করে যে -

  • সে বর্তমানে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি নয়
  • প্রদত্ত সকল তথ্য সঠিক
  • কোনো ভুল তথ্য দিলে তার দায়ভার শিক্ষার্থী নিজেই বহন করবে

▣ অঙ্গীকারনামায় কি কি তথ্য লিখতে হয়?

ব্যক্তিগত তথ্য

  • আবেদনকারীর নাম
  • পিতার নাম
  • মাতার নাম
  • জন্ম তারিখ
  • জাতীয় পরিচয়পত্র নম্বর (NID)

শিক্ষাগত তথ্য

  • স্নাতক পরীক্ষার নাম
  • পাসের সন
  • রোল ও রেজিস্ট্রেশন নম্বর
  • প্রতিষ্ঠানের নাম
  • CGPA / প্রাপ্ত নম্বর
  • মোট স্কেল

অন্যান্য তথ্য

  • বিষয় / ডিপার্টমেন্টের নাম
  • আবেদনের তারিখ
  • স্বাক্ষর

▣ অঙ্গীকারনামা লেখার নিয়ম

ধাপ ১ : আবেদনকারীর তথ্য লিখুন :

নিজের পূর্ণ নাম, পিতার নাম ও মাতার নাম লিখতে হবে। অবশ্যই এসএসসি বা এইচএসসি সনদ অনুযায়ী তথ্য প্রদান করবেন।

ধাপ ২ : জন্ম তারিখ ও NID দিন :

জন্ম তারিখ অবশ্যই শিক্ষাগত সনদ অনুযায়ী লিখবেন। NID থাকলে নম্বর লিখতে হবে, না থাকলে ফাঁকা রাখা যেতে পারে।

ধাপ ৩ : শিক্ষাগত তথ্য পূরণ করুন :

প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি আবেদনের জন্য প্রয়োজনীয় পরীক্ষার নাম, পাসের সন, রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

ধাপ ৪ : শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখুন :

যে কলেজ বা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করেছেন সেই প্রতিষ্ঠানের নাম পূরণ করুন।

ধাপ ৫ : CGPA ও স্বাক্ষর দিন :

নিজের প্রাপ্ত CGPA বা নম্বর লিখুন। এরপর আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ যুক্ত করুন।

▣ প্রিলিমিনারি টু মাস্টার্স অঙ্গীকারনামার নমুনা ছবি

নিচে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি আবেদনের অঙ্গীকারনামার একটি নমুনা ছবি দেওয়া হলো। ছবিটি অনুসরণ করে খুব সহজেই কোথায় কি তথ্য দিতে হবে তা বুঝতে পারবেন।

প্রিলিমিনারি টু মাস্টার্স অঙ্গীকারনামা

▣ Word DOCX ফাইল ডাউনলোড

প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি আবেদনকারী শিক্ষার্থীদের সুবিধার্থে অঙ্গীকারনামার Word DOCX ফাইল দেওয়া হয়েছে, যাতে খুব সহজেই নিজের তথ্য এডিট করে ব্যবহার করতে পারেন। আর PDF ফাইলটি আবেদন করার সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার থেকে সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন।

📄 Download Word File

▣ Word DOCX ফাইল কেন ব্যবহার করবেন?

Word DOCX ফাইল ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো খুব সহজেই কম্পিউটার বা মোবাইল দিয়ে এডিট করে ব্যবহার করা যায়। এতে কষ্ট করে হাতে লিখতে হয় না এবং আলাদাভাবে স্ক্যান করার ঝামেলাও থাকে না।

▣ অঙ্গীকারনামা হাতে লিখব নাকি কম্পিউটারে লিখব ?

PDF ফাইল ব্যবহার করলে অঙ্গীকারনামা হাতে লিখে স্ক্যান করে জমা দিতে হবে। তবে Word DOCX ফাইল ব্যবহার করলে খুব সহজেই মোবাইল বা কম্পিউটার দিয়ে টাইপ করে পূরণ করা যায় এবং সরাসরি PDF আকারে জমা দেওয়া যায়। এতে ডকুমেন্টটি দেখতে পরিষ্কার, প্রফেশনাল ও ঝামেলামুক্ত হয়।

▣ কোন অ্যাপ দিয়ে DOCX ফাইল এডিট করবেন?

অ্যাপের নাম ব্যবহার
WPS Office মোবাইলে DOCX ফাইল এডিট করার জন্য
MS Word কম্পিউটারে প্রফেশনালি এডিট করার জন্য
Google Docs অনলাইনে DOCX ফাইল এডিট করার জন্য

▣ অঙ্গীকারনামা PDF করার নিয়ম

মোবাইল বা কম্পিউটার দিয়ে PDF তৈরি :
  • প্রথমে DOCX ফাইল এডিট সম্পন্ন করুন
  • এরপর WPS Office বা MS Word থেকে “Export as PDF” অপশনে ক্লিক করুন
  • ফাইলটি PDF আকারে Save করুন
  • তারপর অনলাইনে আপলোড বা প্রিন্ট করতে পারবেন

▣ অঙ্গীকারনামা কোথায় জমা দিতে হয়?

জমাদানের মাধ্যম বিবরণ
অনলাইন সরাসরি PDF বা হাতে লিখে স্ক্যান করে আবেদন ফরমের সাথে আপলোড করতে হয়
কলেজে জমা অনেক কলেজ হার্ডকপি জমা নিতে পারে
আবেদন করার আগে সংশ্লিষ্ট কলেজের নোটিশ অবশ্যই দেখে নিবেন।

▣ সাধারণ জিজ্ঞাসা (FAQs)

অঙ্গীকারনামা হাতে লিখে নাকি কম্পিউটারে লিখে দিব?
যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই পূরণ করতে পারেন। তবে অবশ্যই সকল তথ্য সঠিকভাবে লিখতে হবে।
NID না থাকলে কি আবেদন করা যাবে?
হ্যাঁ করা যাবে, NID বাধ্যতামূলক না।
স্বাক্ষর ছাড়া অঙ্গীকারনামা গ্রহণ করা হবে?
না, আবেদনকারীর স্বাক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
PDF ঝাপসা হলে কি সমস্যা হবে?
হ্যাঁ, ঝাপসা PDF হলে আবেদন যাচাইয়ে সমস্যা হতে পারে।

▣ গুরুত্বপূর্ণ নোট

এই তথ্যগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান ভর্তি কার্যক্রমের আলোকে তৈরি করা হয়েছে। সময়ের সাথে নিয়ম পরিবর্তন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কলেজ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ অবশ্যই দেখে নিবেন।

▣ শেষ কথা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি কার্যক্রমে অঙ্গীকারনামা একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তাই এটি সঠিকভাবে পূরণ করা অত্যন্ত জরুরি। ভুল তথ্য দিলে ভর্তি সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। তাই উপরের নিয়ম অনুসরণ করে সঠিকভাবে অঙ্গীকারনামা পূরণ করুন এবং প্রয়োজন অনুযায়ী Word DOCX ফাইল ব্যবহার করুন। শিক্ষা বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।

Post a Comment

0 Comments


×