প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট। অনিয়মিত) ভর্তি ২০২৬ আবেদন করার নিয়ম


প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট। অনিয়মিত) ভর্তি ২০২৬ আবেদন করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইনে আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। যারা নিয়মিত প্রিলি টু মাস্টার্সে ভর্তি হতে পারেননি অথবা প্রাইভেটভাবে মাস্টার্স (প্রিলি) সম্পন্ন করতে চান, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সুযোগ। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে।

প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) ভর্তি আবেদন করার নিয়ম

গুরুত্বপূর্ণ: আবেদন করার আগে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ ও কলেজ নোটিশ দেখে নিবেন। প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) ভর্তি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। আবেদন শেষে কলেজে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হয়।

▣ আবেদনের যোগ্যতা ঃ

যারা আবেদন করতে পারবে

  • জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাসকৃত শিক্ষার্থী
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাসকৃত শিক্ষার্থী
  • ডিগ্রিতে অধ্যয়নকৃত বিষয়ের মধ্যে অনুমোদিত বিষয়ে আবেদনকারী

বিশেষ শর্ত

  • ডিগ্রিতে পঠিত ৩টি বিষয়ের যেকোনো একটি বিষয়ে আবেদন করতে হবে
  • বিজ্ঞান বিভাগ ও সমাজকর্ম বিষয়ে সাধারণত ভর্তি থাকে না
  • কলেজভেদে শর্ত ভিন্ন হতে পারে

▣ প্রয়োজনীয় কাগজপত্র ঃ

শিক্ষাগত তথ্য

  • ডিগ্রি রোল নম্বর
  • রেজিস্ট্রেশন নম্বর
  • পাসের সন
  • CGPA / ফলাফল

ব্যক্তিগত তথ্য

  • পাসপোর্ট সাইজ ছবি
  • মোবাইল নম্বর
  • ই-মেইল
  • জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)

অন্যান্য

  • অঙ্গীকারনামা
  • আবেদন ফরম প্রিন্ট কপি
  • কলেজের প্রয়োজনীয় কাগজপত্র

▣ অনলাইনে আবেদন করার পদ্ধতি ঃ

নিচের প্রতিটি ধাপ মনোযোগ সহকারে অনুসরণ করুন। প্রতিটি ধাপের সাথে ছবি যুক্ত করা হয়েছে যাতে সহজেই বুঝতে পারেন।
ধাপ ১ : ডিগ্রি নির্বাচন করুন

প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অর্জিত ডিগ্রি নির্বাচন করতে হবে।

প্রিলি টু মাস্টার্স আবেদন ধাপ ১
ছবি: ডিগ্রি নির্বাচন করার পেজ
ধাপ ২ : রোল, রেজিস্ট্রেশন ও পাসের সন দিন

এখানে আপনার ডিগ্রির রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পাসের সন প্রদান করতে হবে।

প্রিলি টু মাস্টার্স আবেদন ধাপ ২
ছবি: শিক্ষাগত তথ্য পূরণের পেজ
ধাপ ৩ : ব্যক্তিগত তথ্য পূরণ করুন

এই ধাপে আপনার নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ ও অন্যান্য তথ্য দেখাবে। তথ্য সঠিক আছে কিনা যাচাই করুন। বিশেষ করে জন্মতারিখ সংশোধন করতে হবে। 

প্রিলি টু মাস্টার্স আবেদন ধাপ ৩
ছবি: ব্যক্তিগত তথ্য যাচাই করার পেজ
ধাপ ৪ : কলেজ ও বিষয় নির্বাচন করুন

এখানে বিভাগ, জেলা ও কলেজ নির্বাচন করে আপনার পছন্দের বিষয় নির্বাচন করতে হবে।

প্রিলি টু মাস্টার্স আবেদন ধাপ ৪
ছবি: কলেজ ও বিষয় নির্বাচন করার পেজ
ধাপ ৫ : ছবি ও মোবাইল নম্বর যুক্ত করুন

নির্ধারিত সাইজ অনুযায়ী ছবি আপলোড করতে হবে এবং মোবাইল নম্বর ও ই-মেইল প্রদান করতে হবে।

প্রিলি টু মাস্টার্স আবেদন ধাপ ৫
ছবি: ছবি ও মোবাইল নম্বর আপলোড পেজ
ধাপ ৬ : অঙ্গীকারনামা আপলোড করুন

অঙ্গীকারনামা PDF আকারে আপলোড করতে হবে। ফাইল সাইজ ও ফরম্যাট অবশ্যই নির্ধারিত নিয়ম অনুযায়ী হতে হবে। সকল তথ্য দেওয়ার পর Preview Application বাটনে ক্লিক করুন। প্রিলি টু মাস্টার্সের অঙ্গীকারনামা তৈরী করার নিয়ম ও word DOCX ফাইল ডাউনলোড

প্রিলি টু মাস্টার্স আবেদন ধাপ ৬
ছবি: অঙ্গীকারনামা আপলোড করার পেজ
ধাপ ৭ : তথ্য যাচাই করুন

সকল তথ্য ঠিক আছে কিনা তা যাচাই করে Submit Application বাটনে ক্লিক করুন।

প্রিলি টু মাস্টার্স আবেদন ধাপ ৭
ছবি: তথ্য যাচাই করা ও সাবমিট পেজ
ধাপ ৮ : আবেদন ফরম ডাউনলোড

আবেদন ফরমটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার আগে ভর্তি রোল ও পিন নম্বরের এই অংশটি Screenshot নিয়ে নিন।

প্রিলি টু মাস্টার্স আবেদন ধাপ ৮
ছবি: আবেদন ফরম পেজ
গুরুত্বপূর্ণ: আবেদন সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কলেজের দিকনির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজ কর্তৃপক্ষ যেসব কাগজপত্র জমা দিতে বলবে, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে এবং প্রয়োজনীয় ফি পরিশোধ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

▣ গুরুত্বপূর্ণ সতর্কতা ঃ

বিষয় নির্দেশনা
তথ্য প্রদান সকল তথ্য শতভাগ সঠিকভাবে দিতে হবে
ছবি আপলোড স্পষ্ট ও নির্ধারিত সাইজের ছবি ব্যবহার করতে হবে
আবেদন সময় শেষ সময়ের জন্য অপেক্ষা না করাই ভালো
কলেজ নোটিশ নিয়মিত কলেজের নোটিশ অনুসরণ করতে হবে

▣ সাধারণ জিজ্ঞাসা (FAQs) ঃ

আগে আবেদন করলে কি অগ্রাধিকার পাওয়া যায়?
এ ধরনের তথ্য অফিশিয়াল নোটিশে উল্লেখ নাই, সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে অনেক গুঞ্জন শুনা যায়।
আবেদন শেষে কি কলেজে যোগাযোগ করতে হবে?
কলেজ যদি যোগাযোগ করতে বলে তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে। (কলেজের দিকনির্দেশনা অনুসরণ করুন)
অঙ্গীকারনামা PDF না দিলে কি আবেদন সম্পূর্ণ হবে?
না, অঙ্গীকারনামা আপলোড ছাড়া আবেদন সম্পূর্ণ হবে না।

▣ শেষ কথা ঃ

প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) ভর্তি কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ। তাই আবেদন করার আগে যোগ্যতা, বিষয় ও কলেজ সম্পর্কে ভালোভাবে জেনে সঠিক তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করুন।

এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।

Post a Comment

0 Comments


×