ডিগ্রি দ্বিতীয় বর্ষের ‘বাংলা জাতীয় ভাষা’ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
যারা ডিগ্রি ২য় বর্ষের বাংলা জাতীয় ভাষা বিষয়টির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এখানে দেওয়া হলো (ক বিভাগের) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। যাদের এখনো বই সংগ্রহ করা হয়নি, তারা এই প্রশ্নোত্তরগুলা নোট করে পড়া শুরু করে দিতে পারেন। এতে আপনার সময় ও পরিশ্রম দুই’ই বাঁচবে, পাশাপাশি পরীক্ষার সর্বশেষ প্রস্তুতির জন্যও এটি বেশ কার্যকর ভূমিকা রাখবে।
| ১. আত্মবিলাপ কবিতায় কবি কালসিদ্ধ কী ফেলেছেন ? |
| উঃ মূল্যবান সময়। |
| ২. প্রকৃত যৌবন বলতে লেখক কী বুঝিয়েছেন ? |
| উঃ মানসিক যৌবনকে। |
| ৩. ক্ষণপ্রভা শব্দের অর্থ কী ? |
| উঃ বিদ্যুৎ বা বিজলি। |
| ৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান ? |
| উঃ ১৯১৩ সালে। |
| ৫. একতান কবিতা অবলম্বনে কবি কোথায় পৌঁছাতে পারেননি ? |
| উঃ জীবনের সকল স্তরে। |
| ৬. মধুসূদন দত্ত কতটি ভাষা জানতেন ? |
| উঃ ১৩/১৪টি। |
| ৭. বিদিশা কী ? |
| উঃ বিদিশা হলো বৌদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ নগরী। |
| ৮. জীবনানন্দ দাশ কোন ধরনের কবি ছিলেন ? |
| উঃ রূপসী বাংলার কবি। |
| ৯. শামসুর রহমান কোন ধরনের কবি ছিলেন ? |
| উঃ আধুনিক নগরীর কবি। |
| ১০. বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্যের নাম কী ? |
| উঃ মেঘনাদবধ কাব্য। |
| ১১. সভ্যতার সংকট প্রবন্ধের মতে মানুষের প্রতি কী হারানো পাপ ? |
| উঃ বিশ্বাস। |
| ১২. চিঠির গুরুত্বপূর্ণ অংশ কোনটি ? |
| উঃ পত্রগর্ভ। |
| ১৩. বার বার ফিরে আসে কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ? |
| উঃ দুঃসময়ের মুখোমুখি। |
| ১৪. গীতাঞ্জলির ইংরেজি নাম কী ? |
| উঃ Song Offerings. |
| ১৫. সভ্যতার সংকট প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া ? |
| উঃ কালান্তর। |
| ১৬. ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন ? |
| উঃ চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার সাথে। |
| ১৭. প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয় ? |
| উঃ খনা। |
| ১৮. টেকচাঁদি বাংলা কী ? |
| উঃ বাংলা ভাষা প্রবন্ধে উল্লিখিত টেকচাঁদি বাংলা অর্থ হলো অপর তথা বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা। |
| ১৯. আঙ্গিক বিচারে ‘সোনালী কাবিন’ কোন ধরনের কবিতা ? |
| উঃ সনেটধর্মী কবিতা। |
| ২০. ‘নিষাদ কী কোনো দিন পাখিনীর গোত্র ভুল করে’—এটি কোন কবিতার চরণ ? |
| উঃ সোনালী কাবিন-৫। |
| ২১. কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয় ? |
| উঃ সংস্কৃতিবান মানুষেরা। |
| ২২. ‘চৈতী হাওয়া’ কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতো ? |
| উঃ হিজল গাছের ডালে। |
| ২৩. ‘সংস্কৃতির কথা’ প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে ? |
| উঃ বৈরাগীরা। |
| ২৪. হরপ্রসাদ শাস্ত্রীর ‘তৈল’ প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ ? |
| উঃ তৈলের। |
| ২৫. ‘সোনালী কাবিন-৫’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ? |
| উঃ সোনালী কাবিন। |
| ২৬. মাইকেল মধুসূদন দত্তের সনেটের বাংলা নাম কী ? |
| উঃ চতুর্দশপদী কবিতা। |
| ২৭. মানব জীবনে যৌবনে একটি মস্ত ফাঁড়া—এটা কাদের বিশ্বাস ? |
| উঃ এদেশের লোকের বিশ্বাস। |
| ২৮. অবাধ বাণিজ্য ও নারীর অধিকার নিয়ে কে আন্দোলন করেছেন ? |
| উঃ রাজা রামমোহন রায়। |
| ২৯. কাজী আবদুল ওদুদের একটি প্রবন্ধগ্রন্থের নাম লিখ। |
| উঃ শাশ্বত বঙ্গ। |
| ৩০. ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ? |
| উঃ রাজদ্রোহের অভিযোগে। |
| ৩১. ‘বাংলার জাগরণ’ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে ? |
| উঃ জাগরণের প্রভাত নক্ষত্র বা প্রভাত সূর্য। |
| ৩২. ‘একরাত্রি’ গল্পের নায়ক কে হতে চেয়েছিল ? |
| উঃ জজ আদালতের হেডক্লার্ক। |
| ৩৩. ‘একরাত্রি’ গল্পের নায়িকার নাম কী ? |
| উঃ সুরবালা। |
| ৩৪. ‘একরাত্রি’ গল্পে বর্ণিত স্কুল ঘরটি কোথায় অবস্থিত ? |
| উঃ নোয়াখালী বিভাগের একটি ছোট শহরে। |
| ৩৫. ‘পুঁইমাচা’ ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম কী ? |
| উঃ অন্নপূর্ণা। |
| ৩৬. ক্ষেন্তি কোন রোগে মারা যায় ? |
| উঃ বসন্ত। |
| ৩৭. ‘সংস্কৃতির কথা’ প্রবন্ধে কালচার্ড লোকেরা সবচেয়ে বেশি কী ঘৃণা করে ? |
| উঃ অন্যায় ও নিষ্ঠুরতা। |
| ৩৮. ‘আয়না’ গ্রন্থটি লেখক কাকে উৎসর্গ করেন ? |
| উঃ আবুল কালাম শামসুদ্দীনকে। |
| ৩৯. ‘কলিযুগেও দুনিয়ার ধর্ম আছে’—উক্তিটি কার ? |
| উঃ এমদাদের। |
| ৪০. আমুর গ্রামের নাম কী ? |
| উঃ নয়নচারা। |
| ৪১. ‘পথ জানা নাই’ ছোটগল্পে বর্ণিত গ্রামের নাম কী ? |
| উঃ মাউতলা। |
| ৪২. ‘আত্মজা ও একটি করী গাছ’ গল্পের গল্পকারের নাম কী ? |
| উঃ হাসান আজিজুল হক। |
| ৪৩. পত্রের বিষয়বস্তু আঙ্গিকের বিচারে পত্রকে কয়ভাগে ভাগ করা যায় ? |
| উঃ ৬ ভাগে। |
| ৪৪. ষ-ত্ব বিধান কাকে বলে ? |
| উঃ তৎসম শব্দের বানানে ষ-এর সঠিক ব্যবহারকেই ষ-ত্ব বিধান বলে। |
| ৪৫. সারাংশ লেখার মূল উদ্দেশ্য কী ? |
| উঃ বাহুল্য বাদ দিয়ে মূল কথা রক্ষা করা। |
| ৪৬. ‘আত্মবিলাপ’ কবিতাটি কার লেখা ? |
| উঃ মাইকেল মধুসূদন দত্ত। |
| ৪৭. ‘একতান’ কবিতায় কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে ? |
| উঃ নবীন কবিদের উপর ভর দিয়ে। |
| ৪৮. ‘আত্মবিলাপ’ কবিতায় মধুসূদন দত্ত কিসের ছলনায় ভুলেছেন ? |
| উঃ আশার ছলনায়। |
| ৪৯. কবির দিন দিন কী ফুরিয়ে যায় ? |
| উঃ আয়ু ও বল। |
| ৫০. ‘একতান’ শব্দের অর্থ কী ? |
| উঃ সম্মিলিত সুর। |
| ৫১. কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি ? |
| উঃ মুক্তি। |
| ৫২. ‘চৈতী হাওয়া’ কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন ? |
| উঃ প্রিয়ার স্মৃতিচারণ করেছেন। |
| ৫৩. ‘চৈতী হাওয়ায়’ কবি কার খোপায় কী গুঁজে দিতেন ? |
| উঃ প্রিয়ার খোপায় চাপা ফুল গুঁজে দিতেন। |
| ৫৪. ‘বার বার ফিরে আসে’ কবিতায় কবি শামসুর রহমান কোন ঐতিহাসিক সময়কে তাঁর কবিতায় উপজীব্য করেছেন ? |
| উঃ উনসত্তরের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সময়কে। |
| ৫৫. ‘চৈতী হাওয়া’ কবিতায় কবির কেন মালা গাঁথা হয়নি ? |
| উঃ ডোর খুঁজে না পাওয়ার কারণে। |
| ৫৬. ফররুখ আহমেদের প্রথম কাব্যগ্রন্থের নাম কী ? |
| উঃ সাত সাগরের মাঝি। |
| ৫৭. কাকে সাহিত্য সম্রাট বলা হয় ? |
| উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। |
| ৫৮. ‘বনলতা সেন’ কবিতায় শ্রাবস্তীর পরিচয় কী ? |
| উঃ প্রাচীন ভারতের একটি অপরূপ নগরীর নাম হলো শ্রাবস্তী। |
| ৫৯. প্রমথ চৌধুরী ছদ্মনাম কী ? |
| উঃ বীরবল। |
| ৬০. ‘বনলতা সেন’ কবিতায় কবি কত বছর ধরে পথ হাঁটছেন ? |
| উঃ হাজার বছর। |
| ৬১. ফররুখ আহমদের কাহিনি কাব্য কোনটি ? |
| উঃ হাতেম তাই। |
| ৬২. ‘বার বার ফিরে আসে’ কবিতাটি কোন চেতনা ধারণ করেছে ? |
| উঃ দেশপ্রেম। |
| ৬৩. ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে প্রশংসার বিষয় নয় কোনটি ? |
| উঃ পরনির্ভরতা। |
| ৬৪. হরপ্রসাদ শাস্ত্রীর ‘তৈল’ প্রবন্ধ অনুসারে তৈল যে কী পদার্থ তা প্রথমে কারা বুঝেছিলেন ? |
| উঃ সংস্কৃত কবিরা। |
| ৬৫. হরপ্রসাদ শাস্ত্রীর ‘তৈল’ প্রবন্ধের ভাষ্য অনুযায়ী সর্বশক্তিমান কে ? |
| উঃ যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করতে জানে। |
| ৬৬. ‘নয়নচারা’ গল্পে শহরের জনশূন্য রাস্তাটিকে কিসের সাথে তুলনা করা হয় ? |
| উঃ ময়ূরাক্ষী নদীর সাথে। |
| ৬৭. ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধটি কবি কাজী নজরুল ইসলাম কোথায় লিখেছেন ? |
| উঃ জেলখানায়। |
| ৬৮. ‘বাংলার জাগরণ’ প্রবন্ধে কাকে মানবপ্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয় ? |
| উঃ রাজা রামমোহন রায়কে। |
| ৬৯. ‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ কী ? |
| উঃ চিহ্ন বা স্মারক। |
| ৭০. ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ভারতবর্ষের দুর্গতির জন্য কাদের দায়ী করেছেন ? |
| উঃ ইংরেজদের। |
| ৭১. ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে ? |
| উঃ সমগ্র সমাজে। |
| ৭২. সুরবালার স্বামীর নাম কী ? |
| উঃ রামলোচন রায়। |
| ৭৩. ‘পুঁইমাচা’ গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি ? |
| উঃ ক্ষেন্তি। |
| ৭৪. হুজুর কেবলার প্রধান খলিফা কে ? |
| উঃ সুফি বদরুদ্দীন। |
| ৭৫. কলিমন কে ? |
| উঃ রজবের স্ত্রী। |
| ৭৬. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের নায়ক কে ? |
| উঃ ভিখু। |
| ৭৭. ‘নয়নচারা’ গল্পে নয়নচারা কী ? |
| উঃ একটি গ্রামের নাম। |
| ৭৮. রাস্তাতে গৃহহালির কতটুকু জমি চলে যায় ? |
| উঃ দুই কুড়া। |
| ৭৯. ‘পথ জানা নাই’ গল্পের মূল উপজীব্য কী ? |
| উঃ নগর সভ্যতার নগ্নরূপ। |
| ৮০. ‘আত্মজা’ শব্দের অর্থ কী ? |
| উঃ কন্যা, দুহিতা বা মেয়ে। |
| ৮১. ‘প্রাগৈতিহাসিক’ গল্পটি কত সালে প্রকাশিত হয় ? |
| উঃ ১৯৩৭ সালে। |
| ৮২. হ্ম বর্ণটি কোন দুটি বর্ণ নিয়ে গঠিত ? |
| উঃ হ্ + ম। |
| ৮৩. ‘আই ন যাইয়ুম’—আঞ্চলিক ভাষারীতির বাক্যটির প্রমিত বাংলা রূপ লেখ ? |
| উঃ আমি যাব না। |
| ৮৪. সাধু ও চলিত রীতির মিশ্রণকে কী বলে ? |
| উঃ গুরুচণ্ডালী দোষ। |
আশা করি এই প্রশ্নোত্তরগুলা ডিগ্রি ২য় বর্ষের সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী হবে। ডিগ্রি সম্পর্কিত যেকোনো আপডেট, নোটিশ, কিংবা গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবসময় আমাদের সাথে থাকুন।


0 Comments
post a comment